পাকিস্তানের বিপক্ষে বড় জয়, ৮ উইকেটে জিতল বাংলাদেশ

সময়: 1:08 pm - March 11, 2026 |

মানব কথা: একপেশে ম‍্যাচ জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। পাকিস্তানের ১১৪ রান কেবল ১৫.১ ওভারে পেরিয়ে গেছে বাংলাদেশ। ৮ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান নাহিদ রানার। ক‍্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন এই তরুণ পেসার। তাকে দারুণ সহায়তা দিয়ে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

রান তাড়ায় সামনে থেকে পথ দেখিয়েছেন ওপেনার তানজিদ হাসান। আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে ৪২ বলে পাঁচ ছক্কা ও সাত চারে ৬৭ রানের ইনিংসে ফিরেছেন দলকে জিতিয়ে।
পাকিস্তানকে ১১৪ রানে থামাল বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৩০.৪ ওভারে ১১৪ (সাহিবজাদা ২৭, সাদকাত ১৮, শামিল ৪, রিজওয়ান ১০, সালমান ৫, তালাত ৪, সামাদ ০, ফাহিম ৩৭, আফ্রিদি ৪, ওয়াসিম ০, আবরার ০*; তাসকিন ৭-০-২৯-১, মুস্তাফিজ ৪.৪-০-১৮-১, মিরাজ ১০-০-২৯-৩, নাহিদ ৭-০-২৪-৫, রিশাদ ২-০-১০-০)

বাংলাদেশ: ১৫.২ ওভারে ১১৫/২ (সাইফ ৪, তানজিদ ৬৭*, শান্ত ২৭, লিটন ৩*; আফ্রিদি ৫-১-৩৫-১, ফাহিম ২-০-১৯-০, ওয়াসিম ৩.১-০-২৪-১, আবরার ৩-০-২৫-০, সালমান ২-০-১২-০)

Share Now

এই বিভাগের আরও খবর