প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করছি: প্রধানমন্ত্রী

সময়: 1:46 pm - March 21, 2026 |

মানব কথা: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রত্যাশিত দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি।

শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দেশবাসীর সহযোগিতা থাকলে জনগণের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিন পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় শেষে কূটনীতিক ও শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। যমুনায় সকাল ১০টায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে যান। সেখানে তিনি তার বাবা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গুলশানের বাসভবনে ব্যক্তিগত ও পারিবারিক সময় কাটাবেন বলে জানা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর