বোর্ড নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু : বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সময়: 8:32 am - May 13, 2026 |

২০২৬ সালের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসানুল করিম।কমিশনের অন্য দুই সদস্য হলেন মোঃ ইসরাইল হাওলাদার এবং এ. বি. এম. এহসানুল মামুন।
বিসিবি জানিয়েছে, বিদ্যমান গঠনতন্ত্র ও নির্বাচন বিধিমালা অনুযায়ী কমিশন নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। ২০২৬ সালের বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেট অঙ্গনে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। নতুন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর