হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, শনাক্ত প্রায় দেড় হাজার
মানব কথা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৮৯ জন।
বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১২৬ জন, যা নিয়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫০ জনে। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম ও এর উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৩৬৩ জনের। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৬৯ জনের। বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা জরুরি। পাশাপাশি দ্রুত রোগী শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন তারা।










