ড. ইউনূসের ১৮ মাসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

সময়: 9:57 am - May 17, 2026 |

মানব কথা: নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনকালের যাবতীয় কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।আজ রোববার (১৭ মে) রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানি শেষ হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী বৃহস্পতিবার (২১ মে) এই বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, “অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে আমরা রিট করেছি। এই সময়ে অর্থনীতি, স্বাস্থ্যসহ দেশের সব ক্ষেত্রে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতে যেন কোনো নির্বাচিত সরকারকেও এভাবে উৎখাত করা না যায়, সেজন্য ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা জরুরি। আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং আগামী বৃহস্পতিবার আদেশের দিন রেখেছেন।”রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, “গত ১৮ মাসে দেশে যা কিছু ঘটেছে, আমরা তার সুষ্ঠু তদন্ত চেয়েছি। এই সামগ্রিক তদন্ত প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে, তা সরকার নির্ধারণ করবে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে তিনি এই বিষয়ে সরকারের কাছ থেকে নির্দেশনা জেনে আসবেন। আমরাও চাই সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা নিয়ে আসুক।”

Share Now

এই বিভাগের আরও খবর