সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সময়: 11:16 am - May 17, 2026 |

মানব কথা: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। রোববার (১৭ মে) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও New Age সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ।
এছাড়াও বৈঠকে অংশ নেন দ্য ডেইলি স্টার সম্পাদক সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ এবং দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বৈঠকে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংবাদপত্র শিল্পের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর