আইনশৃঙ্খলার চরম অবনতি, সরকারের ওপর মানুষ আস্থা হারাচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

সময়: 12:17 pm - May 17, 2026 |

মানব কথা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে— এই ধারা যদি অব্যাহত থাকে, সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকেছে, কিছুদিনের মধ্যে আস্থা নাই হয়ে যাবে।

রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনায় এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এদিন দুপুরে মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত পদযাত্রার অনুষ্ঠানে এনসিপির মেঘনা উপজেলার প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষ বলছে— এই সরকারের অনেক গুণ। চার মাসে মেঘনা উপজেলায় চার খুন। একটা উপজেলায় চার মাসে যদি এত খুন হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন? স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে, কখনও অর্থমন্ত্রীর পক্ষে বলেন। আসলে উনার মন্ত্রণালয় নিয়ে উনার কোন চিন্তা নাই।

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ-এর হাত ধরে বিভিন্ন দল থেকে আসা ১০০ নেতা-কর্মী মেঘনা উপজেলা এনসিসিতে যোগদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর