সৌদিতে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা

সময়: 6:51 pm - May 17, 2026 |

মানব কথা: সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।রোববার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। দেশটিতে আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৬ মে (মঙ্গলবার) পালিত হবে পবিত্র আরাফাত দিবস। এদিকে বাংলাদেশেও জিলহজ মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা নির্ধারিত নম্বরে তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর