৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
সময়: 9:14 am - June 16, 2026 |
মানব কথা:ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি প্রদেশে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে পালু শহরের পূর্ব-দক্ষিণ-পূর্ব এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। খবর এএফপির।তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি বেশ শক্তিশালী হলেও তা থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে না।কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতা অব্যাহত রাখা হয়েছে।










