রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলেন বদিউজ্জামান তপাদার
মানব কথা :ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পরে তা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে প্রেরণ করা হয়। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
দায়িত্ব পালনে কৃতজ্ঞতা প্রকাশ:
পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর একই বছরের আগস্ট মাসে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এ নিয়োগের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নাম প্রস্তাবকারী ও সুপারিশকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সর্বোচ্চ শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।
পদত্যাগ গ্রহণের অনুরোধ:
ব্যক্তিগত কারণে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে তিনি তার পদত্যাগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। এ বিষয়ে সরকারি পর্যায়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








