বাংলাদেশ ব্যাংকে ৩৩ সহকারী পরিচালক নিয়োগ, আবেদন চলছে

সময়: 12:06 pm - July 14, 2026 |

মানব কথা: বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১২ জুলাই এবং চলবে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা:  আবেদনকারীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান অথবা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া মাধ্যমিক (এসএসসি) ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ, তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন ও বয়সসীমা: পদটি জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৯ভুক্ত। নির্বাচিত প্রার্থীরা ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেলের সুবিধা পাবেন। ১ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ:

  • আবেদন শুরু: ১২ জুলাই ২০২৬
  • আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৬

বিস্তারিত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্ত বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর