জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক আজ
মানব কথা ডেস্ক:
১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ রোববার (১১ অক্টোবর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। শনিবার (১০ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এদিকে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখার তথ্য জানাতে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭। এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও মাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।









