তারেক রহমানের জন্মদিনে দৈনিক মানব কথা পরিবারের শুভেচ্ছা

সময়: 3:52 pm - November 20, 2026 |

শুভ জন্মদিন, তারেক রহমান

 মানব কথা ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দৈনিক মানব কথা পরিবার। শুক্রবার (২০ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন উপলক্ষে প্রকাশিত এক শুভেচ্ছাবার্তায় দৈনিক মানব কথা পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়েছে। শুভেচ্ছাবার্তায় বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তারেক রহমান একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ নাম। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার প্রত্যাশায় তাঁর রাজনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ। দৈনিক মানব কথা পরিবারের প্রত্যাশা, দায়িত্বশীল নেতৃত্ব, সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে তিনি দেশের মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবেন। জন্মদিনে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন এবং দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা কামনা করেছে দৈনিক মানব কথা পরিবার।

Share Now

এই বিভাগের আরও খবর