শিগগিরই পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সময়: 12:38 pm - February 26, 2026 |

মানব কথা: বাংলাদেশ পুলিশের জনবল সংকট কাটাতে শিগগিরই ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

এ ছাড়া দ্রুত ১৮০ জন ট্রাফিক সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জরুরি ভিত্তিতে পুলিশে ২ হাজার ৭০০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব রয়েছে। আপাতত ২ হাজার ৭০১ জন কনস্টেবলের পদ খালি রয়েছে। সেটি জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় নির্দেশ দিয়েছি, সেটি শুরু হবে।

Share Now

এই বিভাগের আরও খবর