মিরপুরে বহুতল ভবনে ভয়াবহ আগুন

সময়: 10:15 am - March 9, 2026 |

মানব কথা: ঢাকার মিরপুরের ২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। ওই ভবনের ছাদে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

সোমবার দুপুরে মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের বিপরীত পাশে এ এল এ প্লাজা নামের দশতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেছেন, ভবনে ১টা ৫২ মিনিটে আগুনের খবর পেয়ে ১টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ শুরু করেছে।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এছাড়া ঘটনস্থলে আরও দুইটি ইউনিট যাচ্ছে।

আনোয়ারুল ইসলাম বলেন, “ভবনে ধোঁয়া রয়েছে। ভবনের ভেতরে আটকে পড়া ৪ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে, আরো ৫-৬ জন ছাদে আটকে আছেন। তাদেরকে নামিয়ে আনার চেষ্টা চলছে।”

তবে প্রথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের কোনো তথ্য দেয়নি ফায়ার সার্ভিস।

Share Now

এই বিভাগের আরও খবর