রোববার থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

সময়: 10:01 am - April 1, 2026 |

মানব কথা: বেশি সংক্রমিত এলাকায় রোববার (৫ এপ্রিল) থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বুধবার ( ১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুক্রবারের (৩ এপ্রিল) মধ্যে টিকা ও সিরিঞ্জ কালেক্ট করে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে। এরপর রোববার (৫ এপ্রিল) থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে।

Share Now

এই বিভাগের আরও খবর