অবশেষে গণপূর্তের সংসদ ভবনের ইএম এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন ওএসডি হলেন
নিজস্ব প্রতিবেদক: অবশেষে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের মুখে গণপূর্ত অধিদপ্তরের সংসদ ভবনের ইএম বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেনকে ওএসডি করা হয়েছে।
গত ২৯ মার্চ ২০২৬ তারিখে দৈনিক মানব কথা পত্রিকায় “তার চোর আনোয়ার” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি “শিওর”-এর নাম ব্যবহার করে অনিয়ম ঢাকার চেষ্টার বিষয়টি তুলে ধরা হয়। সংবাদটি প্রকাশের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সংসদ সচিবালয় এবং গণপূর্ত অধিদপ্তরে ব্যাপক আলোচনা শুরু হয়।
পরে অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হলে মোঃ আনোয়ার হোসেন সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন বলে জানা যায়। অভিযোগ থেকে রেহাই পেতে বিদেশি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি।
এ প্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আনোয়ার হোসেনকে ইএম বিভাগ-৭ থেকে প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত করা হয়েছে।

















