বাগজানা রেল স্টেশনের পিডাব্লিউ আই ও হেড মিস্ত্রীকে সাময়িক বরখাস্ত
সময়: 1:18 pm - April 27, 2026 |
মোঃ সাজ্জাদুল ইসলাম: বাগজানা রেললাইন পরিদর্শনে এসে কঠোর অবস্থান নিয়েছেন মোঃ আফজাল হোসেন। পরিদর্শনকালে দায়িত্বে অবহেলা ও অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট পি/ডাব্লিউ আই ও হেড মিস্ত্রীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।
বাগজানা স্টেশনে আকস্মিক এই পরিদর্শনে রেলওয়ের বিভিন্ন দিক ঘুরে দেখেন মহাপরিচালক। এ সময় রেললাইন রক্ষণাবেক্ষণে গাফিলতির বিষয়টি ধরা পড়লে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।
পরিদর্শন শেষে তিনি জানান, রেলওয়ের নিরাপত্তা, শৃঙ্খলা ও সঠিক রক্ষণাবেক্ষণে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এই আকস্মিক পরিদর্শনের ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।















