ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ উপলক্ষে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

সময়: 9:13 am - April 28, 2026 |

মানব কথা: অনলাইন ডেস্ক ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ উপলক্ষে প্রার্থী পরিচিতি সভা রবিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় মহানগর জজ কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২০২৭-এর এ্যাডভোকেট আলহাজ্জ মোঃ বোরহান উদ্দিন। সভায় তিনি নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রার্থীদের উদ্দেশ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি একজন বহুমাত্রিক সামাজিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। সমাজসেবা, ব্যবসা ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাকে একটি গ্রহণযোগ্য ও সম্মানিত অবস্থানে নিয়ে গেছে।

লায়ন খান আকতারুজ্জামান বাংলা একাডেমির আজীবন সদস্য এবং দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর সম্পৃক্ততার মধ্যে রয়েছে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

প্রার্থী পরিচিতি সভায় অংশগ্রহণকারী প্রার্থীরা নিজেদের পরিকল্পনা, লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরেন। তারা আইনজীবীদের পেশাগত উন্নয়ন, কল্যাণমূলক কার্যক্রম এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভাটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং আসন্ন নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর