সময়মতো প্রকল্প বাস্তবায়নে কঠোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

সময়: 11:21 am - May 13, 2026 |

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এলজিইডির ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।সভায় বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো শেষ করা জরুরি। তিনি আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বচ্ছ ও টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে।এছাড়া উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সাধারণ মানুষ যাতে সরাসরি উপকৃত হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।সভায় সভাপতিত্ব করেন মো. শহীদুল হাসান। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকরা সশরীরে ও ভার্চুয়ালি অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর