হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সময়: 12:17 pm - May 14, 2026 |

মানব কথা: দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৬৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাম শনাক্ত হয়ে মারা যাওয়া শিশুটি ঢাকায় চিকিৎসাধীন ছিল।হামের উপসর্গে মৃত ছয় শিশুর মধ্যে ঢাকায় চারজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৭০ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৯ জনে।এছাড়া ওই সময়সীমায় দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৪ হাজার ৪১৯ শিশুর শরীরে। এর মধ্যে ৩৯ হাজার ১৬০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। ভর্তি রোগীদের মধ্যে ৩৪ হাজার ৯৬৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৩০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর