নোয়াখালীর রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সময়: 7:38 am - May 18, 2026 |

মোঃ সাজ্জাদুল ইসলাম:নিজস্ব প্রতিনিধি :নোয়াখালীর জেলা শহরের সোনাপুর এলাকায় বাংলাদেশ রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দিনব্যাপী প্রায় অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী।

মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রকৃত ইজারাদারদের জায়গা বুঝিয়ে দেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা হোসেন মজুমদার, পেশকার মো. গোলাম কিবরিয়া, আমিন, কাননগোসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এসময় রেলওয়ে পুলিশ সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর