জ্বালানি খাতের নিরাপত্তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
মানব কথা:বাংলাদেশের জ্বালানি খাতের নিরাপত্তা জোরদারে ৩৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় এই অর্থায়ন দেওয়া হবে বলে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।বিশ্বব্যাংক বলছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং দাম বাড়ছে। আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরশীল হওয়ায় বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হয়েছে।সংস্থাটির মতে, স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে বিদ্যুৎ উৎপাদন সচল থাকবে, যা শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অর্থায়নের মাধ্যমে পেট্রোবাংলা দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় তুলনামূলক সাশ্রয়ী মূল্যে এলএনজি আমদানি করতে পারবে। ফলে আন্তর্জাতিক স্পট মার্কেটের অস্থিরতার প্রভাব থেকে দেশের অর্থনীতি কিছুটা সুরক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।











