ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সময়: 10:24 am - May 19, 2026 |

মানব কথা:আগামী সেপ্টেম্বর–অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে। তিনি আরও জানান, নির্বাচনগুলো ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এবং বাজেট বিবেচনায় নিয়ে সময়সূচি চূড়ান্ত করা হবে। প্রয়োজনীয় ব্যয়ের হিসাব পাওয়ার পর অর্থ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন যৌথভাবে সিদ্ধান্ত নেবে। প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। বাজেট অনুযায়ী ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হবে। এদিকে নতুন সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাওয়া বগুড়ার প্রশাসনিক কার্যক্রম চালাতে প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে বগুড়া সিটি করপোরেশনের জন্যও দ্রুত অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। সরকার ইতোমধ্যে আসন্ন বাজেটে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর