হাম নিয়ন্ত্রণে হাসপাতালে জরুরি নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের
মানব কথা:দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি হাসপাতালগুলোকে বিশেষ জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় রোগীদের দ্রুত ভর্তি, আলাদা ওয়ার্ডে চিকিৎসা এবং আইসোলেশন ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (তারিখ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) ডা. আবু মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, দেশের সব সরকারি হাসপাতালে হাম রোগীদের জন্য অবশ্যই আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে। কোনো অবস্থাতেই হাম রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না—তাদের দ্রুত ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। এছাড়া হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেল দুই বেলা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড নিশ্চিত করতে বলা হয়েছে। সংক্রমণ রোধে আইসোলেশন ওয়ার্ডে দর্শনার্থী নিয়ন্ত্রণ কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক অবস্থান বা প্রবেশ করতে পারবেন।
হাসপাতালগুলোকে প্রতিদিন হাম রোগীদের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস সার্ভারে আপলোড করতে বলা হয়েছে। পাশাপাশি জরুরি সহায়তার জন্য একটি হটলাইন (০১৭৫৯১১৪৪৮৮) চালু করা হয়েছে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়









