হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩৩৭

সময়: 1:03 pm - May 19, 2026 |

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ২ জনের মৃত্যু নিশ্চিত হামে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৭ জন আক্রান্ত হয়েছে।মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসে সারাদেশে হাম ও উপসর্গে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৭ জনের, আর উপসর্গজনিত কারণে মারা গেছে ৩৯৮ শিশু।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান না হওয়া এবং সচেতনতার ঘাটতির কারণে দেশে হামের প্রকোপ বাড়ছে। শিশুদের মধ্যে হঠাৎ উচ্চ জ্বর, শরীরে লালচে র‍্যাশ, সর্দি-কাশি ও চোখ লাল হওয়া—এগুলো হামের প্রধান লক্ষণ। তারা আরও জানান, এসব উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

Share Now

এই বিভাগের আরও খবর