বাগেরহাটে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সময়: 6:29 am - May 20, 2026 |

মানব কথা:বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাটাখালী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর আহমেদ।

পুলিশ জানায়, মোংলা থেকে মোটরসাইকেলে করে তিনজন খুলনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

পরে আহত দুজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে নিহত তিনজনের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর