রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

সময়: 9:31 am - May 21, 2026 |

মানব কথা:রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান।বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে এ নির্দেশনা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম। তিনি জানান, তদন্ত দ্রুত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে দ্রুততম সময়ে বিচার কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ারও নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর