রামিসা হত্যার প্রতিবাদে আবারও উত্তাল মিরপুর, সড়ক অবরোধে যান চলাচল বন্ধ
মানব কথা:রাজধানীর ও পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু-কে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় এলাকা। শুক্রবার (২২ মে) ধর্ষক ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর আগে বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা অবরোধ করলে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশ নেওয়া মানুষ ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান। তাদের কণ্ঠে ছিল— “আমার বোন খুন হলো কেন?”, “অপরাধীর আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”। বিক্ষোভকারীরা বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা ৭ দিনের পরিবর্তে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ফাঁসি কার্যকরের দাবি জানান। তাদের অভিযোগ, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণেই দেশে এমন নৃশংস ঘটনা বারবার ঘটছে। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে রামিসা আক্তারের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া-র বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সোহেল রানা। এ ঘটনায় তার স্ত্রী-কেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।









