নজরুল আমাদের জাতীয় চেতনার প্রতীক: প্রধানমন্ত্রী

সময়: 11:58 am - May 24, 2026 |

মানব কথা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে তাকে জাতীয় চেতনার প্রতীক ও জাতীয়তাবাদের পথিকৃৎ হিসেবে অভিহিত করা হয়েছে। বাণীতে বলা হয়, কাজী নজরুল ইসলাম পরাধীনতা, শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন। তার কবিতা ও গান মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জনগণকে অনুপ্রাণিত করেছে।
আরও বলা হয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং শোষণমুক্ত সমাজের স্বপ্ন তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে এক নতুন জাগরণ সৃষ্টি করেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বাণীতে উল্লেখ করা হয়, নজরুলের সৃষ্টিশীলতা শুধু সাহিত্যেই সীমাবদ্ধ ছিল না; তা ছিল সামাজিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে এক অবিরাম প্রতিবাদ। তার কবিতা ও গান জাতীয় জীবনের অনিবার্য অংশ হয়ে আছে এবং ভবিষ্যতেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নজরুলের আদর্শ ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

Share Now

এই বিভাগের আরও খবর