দীর্ঘ ১১ বছর পর নতুন পে-স্কেলের ঘোষণা, কার্যকর ১ জুলাই থেকে

সময়: 11:52 am - June 11, 2026 |

মানব কথা:দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণা করেছে সরকার। আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে। এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং এ খাতে সরকারের বরাদ্দ প্রায় ৯৬ শতাংশ বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় নতুন বেতন কাঠামো প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে এবং এটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়ন, কর্মোদ্যম বৃদ্ধি এবং প্রশাসনের দক্ষতা আরও শক্তিশালী হবে বলে আশা করছে সরকার।

অর্থমন্ত্রী আরও জানান, দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন পে-স্কেলসহ বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।নতুন বেতন কাঠামো কার্যকর হলে আগামী মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন স্কেলের আওতায় বেতন-ভাতা পাবেন, যা দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর