দোহারে গাঁজা গাছসহ একজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক- দোহার উপজেলা: ঢাকার দোহার উপজেলায় গাঁজা গাছসহ রুসন বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃত রুসন উপজেলার জয়পাড়া এলাকার সুনাম উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের একটি দল জয়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি জীবন্ত গাঁজা গাছসহ রুসন বেপারীকে হাতেনাতে আটক করা হয়।পরবর্তীতে সোমবার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।দোহার থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।









