সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত
মানব কথা:সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মো. সারওয়ার আলমকে সিলেট জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে তার প্রত্যাহারের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। একই সঙ্গে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়েও এখনো কোনো ঘোষণা আসেনি।এ ঘটনায় প্রশাসনিক মহলে আলোচনা শুরু হলেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।








