আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ছয় জেলায় সেনা টহল জোরদার

সময়: 5:13 am - June 23, 2026 |

মানব কথা:নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের ছয়টি জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।সোমবার (২২ জুন) সোমবার মুঠোফোনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির জানান, নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর টিম ঢাকার পোস্তগোলা ক্যান্টনমেন্ট থেকে পরিচালিত হবে।তিনি বলেন, সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে জেলা প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে। পোস্তগোলা ক্যান্টনমেন্ট থেকেই নারায়ণগঞ্জে টহল ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে।

জেলা প্রশাসক আরও জানান, সেনাবাহিনী নারায়ণগঞ্জে কখন এবং কোন এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করবে, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জানবেন। পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমকেও অবহিত করা হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান জেলা প্রশাসক।

 

Share Now

এই বিভাগের আরও খবর