নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে? একনজরে পুরো সূচি
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের পর্দা নেমেছে। শেষ দিনের নাটকীয় লড়াই শেষে ‘জে’ গ্রুপ থেকে আলজেরিয়া ও অস্ট্রিয়া নকআউট নিশ্চিত করলেও বিদায় নিতে হয়েছে ইরানকে। এখন শুরু হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়—রাউন্ড অব ৩২। ৪৮ দলের নতুন ফরম্যাটে এবার প্রথমবারের মতো বিশ্বকাপে যুক্ত হয়েছে রাউন্ড অব ৩২। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল মিলিয়ে মোট ৩২টি দল জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। এখান থেকে জয়ী ১৬ দল উঠবে শেষ ষোলোতে। এরপর অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল।আগামী ১৯ জুলাই ২০২৬ বিশ্বকাপের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর।
যেসব ম্যাচে থাকবে বাড়তি উত্তেজনা:
রাউন্ড অব ৩২-এ বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে বিশ্বকাপে অভিষেকেই নকআউটে ওঠা কেপ ভার্দের। এছাড়া ব্রাজিল-জাপান, ফ্রান্স-সুইডেন, পর্তুগাল-ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড-ডিআর কঙ্গো ম্যাচও বাড়তি আকর্ষণ ছড়াবে।
রাউন্ড অব ৩২-এর পূর্ণ সূচি (বাংলাদেশ সময়)
- ২৯ জুন: দক্ষিণ আফ্রিকা 🆚 কানাডা — রাত ১:০০
- ২৯ জুন: ব্রাজিল 🆚 জাপান — রাত ১১:০০
- ৩০ জুন: জার্মানি 🆚 প্যারাগুয়ে — রাত ২:৩০
- ৩০ জুন: নেদারল্যান্ডস 🆚 মরক্কো — সকাল ৭:০০
- ৩০ জুন: নরওয়ে 🆚 আইভরি কোস্ট — রাত ১১:০০
- ১ জুলাই: ফ্রান্স 🆚 সুইডেন — রাত ৩:০০
- ১ জুলাই: মেক্সিকো 🆚 ইকুয়েডর — সকাল ৭:০০
- ১ জুলাই: ইংল্যান্ড 🆚 ডিআর কঙ্গো — রাত ১০:০০
- ২ জুলাই: বেলজিয়াম 🆚 সেনেগাল — রাত ২:০০
- ২ জুলাই: যুক্তরাষ্ট্র 🆚 বসনিয়া — সকাল ৬:০০
- ৩ জুলাই: স্পেন 🆚 অস্ট্রিয়া — রাত ১:০০
- ৩ জুলাই: পর্তুগাল 🆚 ক্রোয়েশিয়া — ভোর ৫:০০
- ৩ জুলাই: সুইজারল্যান্ড 🆚 আলজেরিয়া — সকাল ৯:০০
- ৪ জুলাই: অস্ট্রেলিয়া 🆚 মিসর — রাত ১২:০০
- ৪ জুলাই: আর্জেন্টিনা 🆚 কেপ ভার্দে — ভোর ৪:০০
- ৪ জুলাই: কলম্বিয়া 🆚 ঘানা — সকাল ৭:৩০
নকআউট পর্বে প্রতিটি ম্যাচই ‘ডু অর ডাই’। একটি হারেই শেষ হয়ে যাবে শিরোপা জয়ের স্বপ্ন, আর জয় পেলেই মিলবে শেষ ষোলোতে ওঠার টিকিট। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কোন দল বিশ্বকাপের ট্রফির দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে।









