খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

সময়: 10:19 am - July 4, 2026 |

মানব কথা:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা সম্পন্ন করার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র এক সপ্তাহের জন্য আলোচনায় বিরতি দিয়েছিল।যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ দাবি করেন।তিনি বলেন, “আমরা ইরানকে কঠোরভাবে আঘাত করেছি। তারা সমঝোতায় আসতে মরিয়া। তারা খুবই সমঝোতা করতে চায়। মানবিকতার কারণে তাদের নেতার দাফন সম্পন্ন করার জন্য আমরা এক সপ্তাহ সময় দিয়েছি।”

ট্রাম্প আরও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে অত্যন্ত আগ্রহী।ভাষণে তিনি সাম্প্রতিক বিভিন্ন সামরিক অভিযানের প্রসঙ্গও তুলে ধরেন। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র দ্রুত সফল অভিযান পরিচালনা করেছে।এছাড়া যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশটি কখনোই কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হবে না। দেশে কমিউনিজমের পুনরুত্থান ঠেকাতে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।তবে খামেনির জানাজা উপলক্ষে ইরানকে সময় দেওয়ার বিষয়ে ট্রাম্পের এ দাবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আনাদোলু নিউজ এজেন্সি।

Share Now

এই বিভাগের আরও খবর