হাম উপসর্গে আরও ১ জনের মৃত্যু

সময়: 11:08 am - July 13, 2026 |

মানব কথা: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের সুনামগঞ্জে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৯ জনে। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে ৯৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৬৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৩ হাজার ৬১৩ জনে পৌঁছেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৯৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩৭৬ জনে।হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন এলাকায় নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর