পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানিয়ে দেন— ছাত্রদল নেতার অভিযোগে ক্ষুব্ধ কুমিল্লার পুলিশ সুপার
মানব কথা: কুমিল্লায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর অভিযোগের জবাবে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। তিনি বলেন, “যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে।সভায় ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ করে বলেন, “আপনি কুমিল্লায় আসার পর ফ্যাসিস্টরা আবার সক্রিয় হয়েছে। কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।”
এর জবাবে এসপি আনিসুজ্জামান বলেন, রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলা উচিত। “এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। অভিযোগ থাকলে তথ্য দিয়ে বলবেন,” বলেন তিনি।নিজের ছাত্রজীবনের প্রসঙ্গ টেনে পুলিশ সুপার বলেন, “ছাত্রদল আমি নিজেও করেছি। আপনার বহু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করে এসেছি।”
তিনি আরও বলেন, “মামলায় কাকে গ্রেপ্তার করা হবে, তা আইন অনুযায়ী নির্ধারণ হবে। ওসি কাকে গ্রেপ্তার করবে, সে নির্দেশ আপনারা দিতে পারেন না।” পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ না তোলারও আহ্বান জানান তিনি।পুলিশ সুপার বলেন, “কথা বলার আগে চিন্তা করবেন। একটি বাহিনী সম্পর্কে মন্তব্য করার আগে বাস্তবতা জানা দরকার। ৫ আগস্টের পর এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন কোথাও পুলিশ ছিল না। সেই নড়বড়ে অবস্থা থেকে পুলিশ আবার ঘুরে দাঁড়িয়েছে।”
তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছিল। বর্তমান সরকারকে কাজ করার জন্য সময় দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।বিচারহীনতার অভিযোগ প্রসঙ্গে এসপি আনিসুজ্জামান বলেন, বিভিন্ন আলোচিত মামলায় ইতোমধ্যে রায় হয়েছে, অনেকের মৃত্যুদণ্ড হয়েছে এবং আরও অনেক মামলার বিচার কার্যক্রম চলমান। তিনি বলেন, “আমি নিজেও অনেককে গ্রেপ্তার করেছি এবং চার্জশিট দিয়েছি।









