ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট, লগইনে ভোগান্তিতে ব্যবহারকারীরা

সময়: 8:51 am - July 19, 2026 |

অনলাইন ডেস্ক: মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সনে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অনেক ব্যবহারকারী ফেসবুকের ওয়েব সংস্করণে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হন। ব্যবহারকারীরা জানিয়েছেন, ডেস্কটপ ব্রাউজারে ফেসবুকে লগইন করা যাচ্ছে না। অনেকের ক্ষেত্রে ওয়েবসাইট লোড হতে দীর্ঘ সময় লাগছে, আবার কারও ফিড আপডেট হচ্ছে না। ফলে স্বাভাবিকভাবে ফেসবুক ব্যবহার ব্যাহত হচ্ছে। অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টার পর থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই হাজারো ব্যবহারকারী সমস্যার কথা জানান। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ সম্পর্কে মেটা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। প্রযুক্তি সংশ্লিষ্টরা ধারণা করছেন, এটি সাময়িক কারিগরি ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। ব্যবহারকারীদের ধৈর্য ধরে কিছু সময় পর পুনরায় চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে মেটা কাজ করছে বলেও ধারণা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর