আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ বাংলাদেশের
মানব কথা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নয়াদিল্লিতে একটি কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। সেই রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো অনুরোধপত্রে ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নের স্বার্থে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।









