শরীয়তপুরে নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: 3:00 pm - August 12, 2026 |

মানব কথা:জেলার জাজিরা উপজেলায় নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে এ সভায় উপস্থিতি ছিলেন, জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন, উপজেলা শিক্ষা কর্মকর্ত মো. বজলুর রহমান, পালের চর ইউনিয়ন চেয়ারম্যান মো. আবুল হোসেন ফরাজী, জাজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার, কুন্ডের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আকতার হোসেন, জাজিরা প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান শিপন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। এসময়ে বক্তারা নজরুল বর্ষ পালনে ব্যাপক আলোচনার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করেন। সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর