প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সময়: 7:55 am - August 17, 2026 |

মানব কথা:সম্প্রতি “এলজিইডি প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন ড্রাইভার রফিক” শিরোনামে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বদলি ও পদায়নে অর্থ লেনদেন, অবৈধ সম্পদ অর্জন এবং অনিয়মের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এলজিইডিতে গ্রেডেশন-সংক্রান্ত মামলা চলমান থাকায় নির্বাহী প্রকৌশলীর অনেক পদ শূন্য রয়েছে। এ কারণে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কিছু কর্মকর্তাকে নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয় এবং এর সঙ্গে কোনো আর্থিক লেনদেনের সম্পর্ক নেই। প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এলজিইডির কার্যক্রমে গতিশীলতা আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের বর্তমান মেয়াদের প্রায় ছয় মাসে প্রায় ১ লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে দাখিল করা হয়েছে। ঘুষ, বদলি-বাণিজ্য, পদায়ন-বাণিজ্য কিংবা অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। গাড়িচালক বা কোনো কর্মচারীকে ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগও অসত্য। এসব অভিযোগের সমর্থনে সংবাদে কোনো নির্ভরযোগ্য দলিল বা যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।প্রতিবেদন প্রকাশের আগে আমার বক্তব্য যথাযথভাবে গ্রহণ ও যাচাই করা হয়নি। আমি সরকারি বিধি-বিধান ও প্রচলিত আইন মেনে দায়িত্ব পালন করছি এবং প্রয়োজন হলে যেকোনো নিরপেক্ষ তদন্তে নথিপত্রসহ সহযোগিতা করতে প্রস্তুত।

মো. বেলাল হোসেন
প্রধান প্রকৌশলী
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)

Share Now

এই বিভাগের আরও খবর