জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার শ্রদ্ধা
ঢাকা প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বরিশাল জেলা ও মহানগর বিএনপি, জহির উদ্দিন স্বপনের নির্বাচনি এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার নেতাকর্মীসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার আহ্বায়ক, সদস্য সচিব এবং পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।










