জনস্বাস্থ্যের আলোচিত নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামানিক ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান না করে বদলির জন্য লবিং করছেন, চলছে দর কষাকষি!
বিশেষ প্রতিবেদক: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ইবনে মায়াজ প্রামাণিকের বিরুদ্ধে পদায়ন ও টেন্ডার প্রক্রিয়ায় কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলতি দায়িত্বে তার নিয়োগ ও বদলি ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হয়েছে। এর আগে তিনি কক্সবাজার জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। সেখানে থাকাকালীন সময়েও ঠিকাদারদের কাছ থেকে কোন প্রকার কমিশন ছাড়া বিল প্রদান করতেন না বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার বলেন ইবনে মায়াজ প্রামানিক টেন্ডারের দেওয়ার আগেই তাকে কিছু অংশের কমিশন দিতে হয়, পরে কাজ শেষ হল চেক নেওয়ার আগে কমিশন দিতে হয়। না হলে তিনি কোন বিল প্রদান করতেন না। যারা কমিশন দেয়নি এরকম অনেক নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারের চেক নেওয়ার জন্য ঘুরাঘুরি করেও কোন প্রকার রাস্তা না পেয়ে কমিশন প্রদান করত। কক্সবাজারে বদলীর সময় তিনি ৪/৫ কোটি টাকা ঘুষ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি তাকে ঢাকায় বদলি করে নিয়ে আসা হয় তারপর তিনি মোটা অংকের টাকার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি নেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বদলি নিয়ে জানতে পারেন সেখানে কাজের তেমন বাজেট নেই। এজন্য ব্রাহ্মণবাড়িয়ার বদলি স্থগিত করে কুমিল্লা ফেনী তে বদলির জন্য ঢাকায় বিভিন্ন লবিং করতেছেন। তাকে প্রায়ই মন্ত্রণালয়ে ঘোরাফেরা করতে দেখা যায় বদলি নিয়ে কথা বলতে। তাকে ঢাকায় হেড অফিসে সংযুক্ত করার পর থেকে তিনি একদিনও অফিস করেননি। প্রতিদিনই তিনি বদলির জন্য বিভিন্ন জায়গায় মিটিং ও তদবীর করে আসছেন বলে অভিযোগ রয়েছে। টাঙ্গাইল ও কক্সবাজারে থাকাকালীন সময়ে তিনি ঠিকাদারদের কাছ থেকে কমিশন গ্রহণ করে নামে বেনামে ফ্লাট, বাড়ি গাড়ি করেছেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে কথা বলতে ইবনে মায়াজ প্রমাণিককে ফোন দিলে তিনি কোন ফোনে কথা না বলে সরাসরি দেখা করবেন বলে ফোন কেটে দেন। একজন নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামানিক এর এতো ক্ষমতা যে ব্রাহ্মণবাড়িয়া সে যোগদান না করে করে দাপটের সাথে ঢাকায় ঘুরে বেড়াচ্ছে মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে। বিভিন্ন সূত্রে জানা যায় এই দুর্নীতিবাজ প্রকৌশলী ইবনে মায়াজ প্রামানিক বলে বেড়াচ্ছেন নতুন মন্ত্রী আসছেন তাঁকে ম্যানেজ করে দ্রুত পদায়ন নিবেন ।









