স্থানীয় ইউপি নির্বাচনে ০১নং জয়াগ ইউনিয়নে স্থানীয় ভোটারদের নজরে জনবান্ধব নেতা মাকসুদ আলম মেম্বার

সময়: 8:15 am - August 30, 2026 |

সাজিদ রুবেল (নোয়াখালী প্রতিনিধি) :  নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ০১ নং জয়াগ ইউনিয়নে এখনো নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষিত না হলেও সম্ভাব্য প্রার্থীদের ঘিরে স্থানীয় রাজনীতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে আলোচনার বিশিষ্ট সমাজসেবক ও সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোনাইমুড়ী দলিল লিখক সমিতির সভাপতি ও নোয়াখালী জেলা দলিল লিখক সমিতির সহ- সভাপতি মাকসুদ আলম, বিএনপির সাবেক থানা কমিটির সদস্য, এক নং জয়াগ ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক, সাবেক ১৫ বৎসরের সফল মেম্বার, বিগত ১৭ বছরের সৈর শাসকের তীব্র প্রতি হিংসায় দেড় ডজন মামলার আসামি হয়ে এখনো আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছেন, প্রতিহিংসায় ভেঙেছে তার বসত বাড়ি ঘর, হয়েছেন বারংবার শারীরিক নির্যাতনের শিকার তারপরও তাকে দমিয়ে রাখা সম্ভব হয়নি সকল আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকেই ১ নং জয়াগ ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে একাত্মতা পোষণ করে রাজনীতিতে সোচ্চার ছিলেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের হাতকে শক্তিশালী করার জন্য সর্বসময় উঠে পড়ে লেগেই থাকতেন যেনাকে এলাকাবাঁশি গরিবের মাইক বলেই চেনেন, গত সংসদ নির্বাচনে ব্যারিস্টার খোকনকে সাথে নিয়ে এলাকার ঘরে ঘরে বোটারদের কাছাকাছি পৌঁছে ভোট ভিক্ষা করেন ব্যারিস্টার খোকনকে জিতানোর জন্য দলের জন্য সর্ব সময় টাকা খরচ করে আসছেন ১৯৯১ সাল থেকে সোনাইমুড়ি কলেজ থেকে তার রাজনীতির সাথে জড়িত হয়ে অদ্যাবধি বিএনপির রাজনীতিতে সোচ্চার স্বাভাবস্থানে আছেন তাই উনার আশা এবারে ব্যারিস্টার খোকন দলীয় মনোনয়ন দিতে নিরাশ করবেন না মাকসুদ লম মেম্বারকে তাই ১ নং জয়াগ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ও ভালোবাসা নিয়ে আগামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে উন্নয়নের জন্য ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

​ ভোটারদের মতে, তিনি একজন সৎ ও জনবান্ধব নেতা। বিগত ১৭ বছরে রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণ ও মা*মলার শিকার হয়েছেন, তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, আগামী নির্বাচনে জয়ী হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার এবং স্বচ্ছ বিচার ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এই নেতা, পুরো ইউনিয়নকে মাদক মুক্ত এলাকা ঘোষণা করা হবে, বিগত মেম্বার থাকাকালী ইউনিয়ন পরিষদের বারবার প্যানেল চেয়ারম্যান হিসেবে নিযুক্ত থেকে দায়িত্ব পালন করেছেন, ইউনিয়নের সর্বস্তরের জনতার সাথে তখন থেকেই একটা সক্ষতা তৈরি হয়েছে তাই ইউনিয়নের পক্ষ থেকে জনগণ পার্থী হিসেবে উনার প্রতি আত্মবিশ্বাসী, মাকসুদ আলম পার্থী হিসেবে ব্যারিস্টার খোকনের প্রতি অবিশ্বাসী দল মনোনয়ন দিলে উনি নির্বাচনে শতভাগ সফল ও জয়ী হবেন বলে উনি আসাবাদ ব্যক্ত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর