নবম পে-স্কেলের গেজেট কবে? যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব

সময়: 6:56 am - September 2, 2026 |

জিয়াউল হক টুটুল: সিনিয়র স্টাফ রিপোর্টার:

সরকারি কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন করেছে সরকার। নতুন বেতন কাঠামো সংক্রান্ত আদেশ আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। নতুন বেতন কাঠামোর আদেশ জারির বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অর্থ বিভাগ আজ অথবা আগামীকাল নতুন বেতন কাঠামো-সংক্রান্ত আদেশ জারি করবে। তখন এ বিষয়ে সবকিছু স্পষ্টভাবে জানা যাবে।’ এর আগে গত সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামরিক বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলি ২০২৬’ অনুমোদন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশোধিত বেতন কাঠামো এবং সামরিক বাহিনীর নতুন নির্দেশাবলি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। নতুন পে-স্কেলের আদেশ বা গেজেট প্রকাশের পর সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর