দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়িয়ে মানুষকে উসকানি দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

সময়: 7:33 am - September 3, 2026 |

নিজস্ব প্রতিবেদক: দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব ছড়িয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তারেক রহমান বলেন, ‘সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবার গর্বিত পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।’তিনি বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিস্টের পতন ঘটেছে। এখন অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে দেশ পুনর্গঠনের পালা।প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পুরোহিত-সেবায়েতদের ভাতা বিতরণ
জন্মাষ্টমী উপলক্ষে সকাল ১০টায় সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানি বিতরণ করা হয়।অনুষ্ঠানে নয়জন পুরোহিত ও সেবায়েতের হাতে ভাতার অর্থ তুলে দেন তারেক রহমান। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়া হয়।

হেঁটে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী
এর আগে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Share Now

এই বিভাগের আরও খবর