‘ডলার কিং’ সাবেক পূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার ও তার সহোযগীরা ধরা ছোয়ার বাহিরে
নিজস্ব প্রতিবেদক:
পূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার নিজ পুত্রদ্বয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে নামে বেনামে অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর সহ ইউরোপের কয়েকটি দেশে শত শত কোটি টাকা পাচার করেছেন। তিনি আওয়ামী সরকারের আমলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক (ভূমি) ছিলেন। পরবর্তীতে একই সংস্থায় সদস্য (ভূমি) হন এবং একসময়ে চেয়াররম্যান এঁর পদেও বসেন। জাগৃকে থাকা কালীন তিনি কর্মচারী, দালাল, মিডিয়া ও প্রকৌশলীদের সমন্বয়য়ে এক সিণ্ডিকেট গড়ে তুলেন। দেলোয়ার নামক এক কর্মচারীকে রাতারাতি পদোন্নতি দিয়ে সহকারী পরিচালক বানিয়ে দেন, একই ভাবে শেখ সোহেল, রাদিউজ্জামান, শাহারিয়ার জনি সহ গোপালগঞ্জের সিণ্ডিকেট গড়ে তোলেন। এখানে একটানা নামে বেনামে প্লট বনিজ্য করে শত কোটি টাকার মালিক বনে যান। এরপর নামকা ওয়াস্তে কয়েক মাস পরিকল্পনা কমিশনে সদস্য ছিলেন। কিন্তু তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সাথে (তখনকার) পূর্ত সচিব মঈন আব্দুল্লাহর বিরোধ হলে, তাকে সরিয়ে দেয়া হয়।ফলে জাগৃকের চেয়াররম্যান হিসাবে মোশারফের সাথে আগে থেকেই লেনদেনে ফ্রি থাকা শহীদুল্লাহ খন্দকার পূর্ত সচিব এঁর চেয়ার বাগিয়ে নেন। ২০১৬ সালে তার দ্বায়িত্ব গ্রহনের সময় তার চাকুরির মেয়াদ এক বছরেরও কম সময় ছিলো। কিন্তু সুচতুর এই কর্মকর্তা লাগাতার তিন দফায় চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে ছয় বছর পূর্ত সচিবের চেয়ারে ছিলেন। পূর্ত সচিব হওয়ার পরে রাজউক, গণপূর্ত অধিদপ্তর, জাগৃক সহ সকল সারাদেশে ১১টি উন্নয়ন কর্তৃপক্ষ তার দখলে চলে আসে। সে সময় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে প্লট বরাদ্দ, লিজ প্রদানে ব্যাপক অনিয়ম করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ঢাকা ও কক্সবাজারে পাঁচ তারকা হোটেলে জায়গা বরাদ্দ দিয়ে গোপনে শেয়ার বাগিয়ে নিয়েছেন। বেনামে পত্রিকা খুলে চালিয়েছেন মিডিয়া সন্ত্রাস।
রাজউকে দূর্নীতিঃ গুলশানে এফ আর টাওয়ারে অগ্নিকান্ড সহ আরও কয়েকটি বিষয়ে সাবেক মন্ত্রী শ,ম, রেজাউল করিমের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। একজন বিতর্কিত স্বর্ণ চোরাকারবারি(যিনি রাজউকের নিয়ন্ত্রন করতেন)এর সাথে রেজাউল করিমের বিরোধ তুঙ্গে পৌছালে তিনি মন্ত্রীকে আউট করে দেন। নতুন পূর্ত প্রতিমন্ত্রী হন শরীফ আহমেদ। যিনি অধিকাংশ সময়ই মাদকাসক্ত থাকতেন। ফলে গোটা মন্ত্রণালয় তার একক কর্তৃত্বে চলে আসে। তিনি এসময় চীফ আরবান প্ল্যানার আশরাফ, চীফ ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক কে নিয়ে দূর্নীতির সিণ্ডিকেট গড়ে তুলেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে দূর্নীতিঃ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে অপ্রয়োজনীয় ফ্লাই ওভার নির্মান, অপরিকল্পিত ড্রেনেজ নির্মান সহ উচ্চাভিলাসী প্রকল্প নিয়ে সাবেক মেয়র আজম নাছির সহ অন্যদের সাথে মোটা অঙ্কের কমিশন খেয়েছেন মর্মে জানা যায়।
রূপপূরে বালিশ কান্ডে দূর্নীতিঃবালিশ কান্ডে দূর্নীতি নিয়ে নতুন করে কিছু বলার নাই। সেসময় খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট এঁর বাড়ি থেকে উচ্ছেদে নিয়োজিত ঠিকাদার মাজিদ এন্ড সন্স ও শাহাবুদ্দিন চুপ্পুর আশীর্বাদ প্রাপ্ত পাবনার আরেক বিতর্কিত ঠিকাদার সাজিন কন্সট্রাকশনকে বাড়তি সুবিধা দিতে সে সময় শহীদুল্লাহ খন্দকারের নির্দেশেই বালিশ কান্ড সহ প্রতিটি কেনা কাটাতে অস্বাভাবিক দর অনুমোদন করা হয়েছে। সম্প্রতি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয় প্রকল্পটির ‘গ্রিন সিটি’ আবাসন কমপ্লেক্সের ১১টি আবাসিক ভবনের জন্য বৈদ্যুতিক সাবস্টেশন সরঞ্জাম ও জেনারেটর ক্রয়ে অনিয়ম শনাক্ত করেছে।
নিরীক্ষায় দেখা গেছে, সরকার ক্রয় বাবদ সরকারি মূল্যের প্রায় আট গুণ বেশি অর্থ পরিশোধ করেছে। সরকারিভাবে প্রায় ২৭০ মিলিয়ন টাকা মূল্যের সরঞ্জামের জন্য ২.১ বিলিয়ন টাকা বিল করা হয়েছিল, ফলে প্রায় ১.৮ বিলিয়ন টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে। নথি অনুযায়ী, মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডকে পাঁচটি ভবন নির্মাণের চুক্তি দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট সরঞ্জামের দাপ্তরিক মূল্য প্রায় ১২২.৭ মিলিয়ন টাকা হলেও কোম্পানিটিকে প্রায় ৯২০ মিলিয়ন টাকা পরিশোধ করা হয়। এর ফলে প্রায় ৭৯৭.৩ মিলিয়ন টাকা অতিরিক্ত পরিশোধ করা হয়। সাজিন এন্টারপ্রাইজ চারটি ভবনের জন্য চুক্তি লাভ করে। কোম্পানিটি ৮২৪.৯ মিলিয়ন টাকা পেয়েছে, যেখানে সরঞ্জামাদির আনুষ্ঠানিক মূল্য ছিল ৯৮.২ মিলিয়ন টাকা। অতিরিক্ত পরিশোধের পরিমাণ ছিল প্রায় ৭২৬.৭ মিলিয়ন টাকা। এদিকে, এমএসসিএল-জিকেবিপিএল যৌথ উদ্যোগ দুটি ভবনের কাজ সম্পন্ন করে ৩৯৩.৯ মিলিয়ন টাকা পেয়েছে, যদিও সরঞ্জামাদির দাপ্তরিক মূল্য ছিল প্রায় ৪৯.১ মিলিয়ন টাকা। এর ফলে প্রায় ৩৪৪.৮ মিলিয়ন টাকা অতিরিক্ত পরিশোধ করা হয়েছে। সব মিলিয়ে তিন ঠিকাদারকে প্রায় ২.১৩ বিলিয়ন টাকা পরিশোধ করা হয়েছে, অথচ একই সরঞ্জামের সরকারি মূল্য ছিল ২৬৯.৯ মিলিয়ন টাকা। এই সকল দূর্নিতির দায় তৎকালীন পূর্ত সচিব এড়াতে পারেন না। অথচ তিনি মোটা অঙ্কের উৎকোচ পেয়ে দরপত্রগুলো অনুমোদন দিয়েছেন। আর বালিশ কান্ডে প্যাকেজ বিভাজন করাতে তার কাছে ফাইল না আসায় নিজের গৃহপালিত সাংবাদিক দিয়ে রিপোর্ট করিয়ে নীরিহ কর্মকর্তাদের ফাসিয়ে দিয়েছেন। অথচ তখন ত্বত্তাবধায়ক প্রকৌশলী জিল্লুর রহমান, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও শহিদুল্লাহ খন্দকার নিজে ঠিকাদারের সাথে সিণ্ডিকেট নিয়ন্ত্রন করে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়েছেন। ফলে নীরিহ ১৯ কর্ম করতা বিভিন্ন মেয়াদে কারাভোগের শাস্তি সহ নানা মেয়াদে শাস্তি, এমন কি চাকুরি হতে বরখাস্ত হলেও এই তিন প্রকৃত দোষী রয়ে গেছেন ধরা ছোয়ার বাহিরে।
ক্যাসিনোকান্ডে সম্পৃক্ততাঃ ২০১৯ সালে দেশব্যাপী আলোচিত ক্যাসিনোবিরোধী ও দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ক্যাসিনোকাণ্ডের হোতাদের সাথে যোগসাজশের অভিযোগ ওঠে । এর মধ্যে সিনিয়র সহকারী প্রধান (পরিকল্পনা শাখা) মুমিতুর রহমান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা সাজ্জাদের নাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের তালিকায় আসে। সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান এবং তার স্ত্রী জেসমীন পারভীনের বিরুদ্ধে দুদক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে ৫ কোটি ১১ লাখ ৯১ হাজার ৬৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল। তদন্ত চলাকালীন ক্যাসিনো ও টেন্ডার কেলেঙ্কারির সাথে যুক্ত গণপূর্তের শীর্ষ প্রকৌশলী ও কর্মকর্তাদের পাশাপাশি মুমিতুর রহমানের ওপরও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান জনাব সাজ্জাদুল ইসলাম ও সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান, পূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকারের ক্যাশিয়ার ছিলেন। তারা বস্তা ভরে শহীদুল্লাহ খন্দকারের পক্ষে ঘুষ রিসিভ করতেন, পরে তা ডলার করে তার কাছে পৌছে দিতেন। এই দুই ক্যাশিয়ারের কুকীর্তি প্রকাশ পেয়ে গেলে শহীদুল্লাহ খন্দকার নিজেকে বাচাতে তড়িঘড়ি করে এই দুজনকে বলির পাঠা বানিয়ে দেন, ফলে ২৪ সেপ্টেম্বর ২০১৯ খ্রিঃ উপসচিব ছিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই দুজনকে পূর্ত মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হয়। মুমিতুর কে সরিয়ে দেয়ার পরে তার ক্যাশিয়ার হিসাবে নিয়োগ দেয়া হয় গণপূর্ত অধিদপ্তরের ২৪ বিসিএস এর কর্মকর্তা,নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদকে। তাকে অধিদপ্তর থেকে উড়িয়ে নিয়ে গিয়ে মন্ত্রনালয়ের মুমিতুরের চেয়ারেই বসিয়ে দেয়া হয়। আজাদও ঘুষ খাওয়ার লোভে নির্বাহী প্রকৌশলীর ৫গ্রেডের কর্মকর্তা হয়েও স্বানন্দে ৬ষ্ঠ গ্রেডের সিনিয়র সহকারী প্রধানের চেয়ারে দ্বায়িত্ব পালন করেন। আজাদ এসময়ে ঠিকাদার সিন্ডিকেটের সাথে পুরোপুরি জড়িয়ে পরে আওয়ামী পন্থী ঠিকাদার-ব্যবসায়ী-রাজনীতিবীদ-আমলাদের যে ন্যক্সাসএর খুব আস্থা ভাজন হয়ে উঠেন। এসময় তিনি অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি যুক্তরাষ্ট্র , ইউরোপ, অস্ট্রেলিয়া ভ্রমন করেন। একজন সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে সরিয়ে তাকে এলেনবাড়িতে পছন্দের বাসা দেয়া হয়। তার শশুর ফরিদপুরের আওয়ামীলীগ নেতা ও গণপূর্ত অধিদপ্তরে রিপেয়ার ঠিকাদার। নগর গণপূর্ত বিভাগে তার বন্ধু নির্বাহী প্রকৌশলী শওকতুল্লাহ ও সর্নেন্দু শেখর মন্ডল কে তিনি লবিং করে শশুরকে কাজ পাইয়ে দিতেন। তার শশুর সিটি ডিভিশনের গোপালগঞ্জ সিন্ডিকেটের সাথে মিশে আজাদকে ঢাকার একটি ফিল্ডে ও পরবর্তীতে নগর গণপূর্ত বিভাগে নিয়ে আসতে ফন্দি আটেন। মন্ত্রনালয়ের পরবর্তী সচিব কাজী ওয়াসীউদ্দিন এবং ঢাকার ২০ নং ওয়ার্ডের কমিশানার ফরিদুদ্দিন রতনের আস্থা ভাজন ছিলেন তিনি। তার বাড়ি চাঁদপুর, রতন কমিশনার এঁর বাড়ি লক্ষীপুর। রতন কমিশনার তার দুসম্পর্কের মামা হন। মন্ত্রণালয়ে উন্নয়ন উইং এ থাকার সময়ে তিনি রতন কমিশনারকে আজিমপুরে সরকারি কর্মকর্তাদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মান প্রকল্পের বৈদ্যুতিক সাব স্টেশন সহ অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ের দরপত্রে দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের চেয়ে বেশী দামে দরপত্র পাশ করিয়ে দেন, ফলে কারিগরি অনুমোদন অপেক্ষা পাঁচ কোটি টাকা বেশি পান ঠিকাদার। এই কাজে তিনি জার্মানী ভিজিটের নামে ইউরোপের কয়েকটি দেশে প্রমোদ ভ্রমন করে এসেছেন। কাজী ওয়াসী উদ্দিনের আরেক পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠান কুশলী নির্মাতা লিমিটেডকে, ঢাকার তেজগাঁও এ গেমন বাংলাদেশ লিঃ এর জায়গায় সরকারী কর্মকর্তা কর্মচারীদের জন্য ১২৩ টি আবাসিক ফ্ল্যাট নির্মান প্রকল্পের কাজ পাইয়ে দেয়ার মুচলেকা দিয়ে তিনি ঢাকা গণপূর্ত বিভাগ ৩ এ পোস্টিং বাগিয়ে নেন। কাজী ওয়সিউদ্দীন-আজাদ এই মানিকজোড় ওই কাজ পাইয়ে দিয়ে কুশলীর কাছে ৫% টাকা বাগিয়ে নিয়েছেন মর্মে ঠিকাদার মহলে চাউর হয়। তার পোস্টিং এর টাকা জোগাড় করে দিয়েছেন তার শশুর রিপেয়ার ঠিকাদার গাজী কবীর। সেই টাকা তুলতে তেজগাঁও সাব ডিভিশনে বসে তার শশুর ঠিকাদারদের নিয়ে বৈঠক করেছেন। এই ফরিদুদ্দিন রতনও ক্যাসিনো কান্ডের সাথে জড়িত এবং তার ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের জন্য ১৬ ফেব্রুয়ারি ২০২০ খ্রি রতনকে দুদকে তলবও করা হয়।
তিনি রতন কমিশনার কে নিয়ে প্রায়ই দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা মিটিং করতেন , চাইনিজ এনে একসঙ্গে লাঞ্চ করতেন। সে সময় মেরামত কাজের সবই নামে বেনামে পেতেন রতন কমিশনার ও তার লোকেরা। তিনি ২০২৪ এঁর জুলাইতে রতন কমিশনার এঁর সাথে ছাত্র-জনতাকে হত্যায় অর্থের যোগান দাতা এবং পরোক্ষ সহযোগী ছিলেন। ৪ আগষ্ট ২০২৪খ্রি, বিকালে সাবেক ছাত্রলীগ প্রকৌশলীদের নিয়ে প্রধান প্রকৌশলী শামীম আখতার ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র হাতে তুলে নিতে যে গোপন বৈঠক করেছিলেন সেখানে একজন সক্রিয় সভাসদ ছিলেন। ৫ আগস্টের পর জনরোষ থেকে বাচতে পলাতক ছিলেন, কয়েক সপ্তাহ অফিস করেন নি। তার বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনও হয়েছে। এই মানব বন্ধনের খবর কালবেলা সহ বেশ কয়েকটি গণ মাধ্যমে এসেছে। তবুও আরেক সচিব হামিদুর রহমানের বদৌলতে সে যাত্রায় বেচে যান। তিনি পরবর্তীতে ভোলপাল্টে বদরুল সিন্ডিকেটের মাধ্যমে উপদেষ্টা আদিলুর রহমানের সিন্ডিকেটের লোকজনকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে নগর গণপূর্ত বিভাগে পোস্টিং বাগিয়ে নেন। এসময় তিনি মেরামত ঠিকাদারদের সিণ্ডিকেটের সাথে মিশে গিয়ে হরিলূট করেন। নির্বাচনের ঠিক আগে আগে, এপিপির সব টাকা শেষ করে ফেলে, থোক বরাদ্দের ৯০% টাকা নিয়ে নেন। এসব জায়গায় পছন্দের ঠিকাদার কাজ না পেলে রি-ইভ্যালুয়েট বানিজ্যের নামে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন, পিপি আর ২০২৫ এঁর তোয়াক্কা না করে তিনি এভাবে কারি কারি টাকা কামাচ্ছেন। বকেয়া পরিশোধের নামে তিনি গোপালগঞ্জ সিণ্ডিকেট ও শহীদুল্লাহ খন্দকারের ছেলে ইমনের ফার্ম প্যারাডাইম আর্কিটেক্টস এন্ড ইঞ্জিনিয়ারস লিঃ এবং আরেক ছেলে সৌরভের প্রতিষ্ঠানের ভূয়া বিল পরিশোধ করেছেন। সবচেয়ে নির্মম সত্য হলো ২৪ এঁর গণ অভ্যূত্থানের পরও অন্তর্বর্তী কালীন সময়ে এবং নির্বাচনের পরেও রাষ্ট্রীয় অতিথী ভবন যমুনা ও ফরেন সার্ভিস একডেমিতে সকল ইন্টেরিয়র কাজ শহীদুল্লাহ খন্দকারের ছেলের ফার্ম প্যারাডাইম আর্কিটেক্টস এন্ড ইঞ্জিনিয়ারস লিঃ কে দেয়া হয়েছে। এই প্রতিষ্ঠান টির এখনো গণপূর্ত অধিদপ্তরে একচেটিয়া কাজ পাওয়া নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রচার হয়েছে।
শহীদুল্লাহ খন্দকার ,সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও মন্ত্রী মোশারফ তিন জন মিলে সিঙ্গাপুরে ,দুবাই ও কানাডাতে অর্থ ওভার ইনভয়েস করে অর্থ পাচার করতেন। শহীদুল্লাহ খন্দকারের দুই ছেলে ও স্ত্রী অস্ট্রেলিয়ার নাগরিক। বড় ছেলেকে অস্ট্রেলিয়ান বিয়ে করিয়েছিলেন, সজীব ওয়াজেদ জয়ের মতো যাথারীতি তা একটি ব্যয় বহুল তালাকের মাধ্যমে পরিসমাপ্ত হয়। তার ছেলের বিয়েতে সমস্ত খরচ বহন করে অধিদপ্তরের শওকতুল্লাহ, রোকনুদ্দিঙ্গং। পলাতক তত্ত্বাবধায়ক রোকনুদ্দিন অস্ট্রেলিয়াতে তার টাকা পাচারের ক্যাশিয়ার ছিলেন, ফলে তার দ্বৈত নাগরিকত্বের প্রমান থাকার পরেও সচিব কোন ব্যবস্থা নিতেন না। এছাড়া সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, ২২ তম বিসিএস এঁর সিটি মাহাবুব, সাবেক প্রধান বৃক্ষ পালনবীদ কুদরতে খুদা, নির্বাহী প্রকৌশলী ই/এম নিয়াজ তানভীর আলম, সমীরন মিস্ত্রী তার ক্যাশিয়ার হিসাবে কাজ করতেন। এই বিপুল অঙ্কের টাকা তিনি ডলার করে নিতেন । ফলে তা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করে এবং টাকার অবমূল্যায়নে যথেষ্ট ভুমিকা রাখে। তিনি আরেক ছেলেকে একজন বিশিষ্ট শিল্পপতির মেয়ের সাথে বিয়ে করান।বেয়াইএর সাথে মিলে মোটর গাড়ি আমদানির ব্যবসা করেন।কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাম আল থানির বাংলাদেশ ভ্রমনের প্রাক্কালে তিনি তার মোটর গাড়ির শো-রুমের ব্যানার-ফেস্টুনে ঢাকা শহর ছেয়ে ফেলেন। ৩ বারে ৫ বছর এক্সটেনশন সহ ৬ বছর পূর্ত মন্ত্রণালয়ে সচিবের চেয়ারে থেকে দুহাতে কামিয়েও পেট ভরেনি। শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কাজ দেখার বিশেষ দায়িত্ব দিয়ে আবার তাকে সরকারি সুবিধা দেয়া হয়, তিনি ২৪ এঁর ডামি নির্বাচনে শেখ হাসিনার মনোনয়ন পত্র জমা দেন। কাজেই আওয়ামী ক্লিপ্টোকেসি কায়েমে তিনি অন্যতম ক্রীড়ানক সন্দেহ নেই। হাজার হাজার টাকার দূর্নীতি করে বিদেশে পাচার করেও ধরা ছোয়া ও আলোচনার বাহিরে রয়ে গেছেন এই ডলার কিং। এই অবৈধ টাকায় তিনি বেস্ট ওয়েসটার্ন গ্রুপের পাঁচ তারকা হোটেলে বেনামে শেয়ার কিনে মুনাফা খাচ্ছেন। এখনো তার বাসায় ও তার সাগরেদদের গোপন আস্তানায় হানা দিলে নগদ কয়েক শত কোটি টাকার ডলার পাওয়া যাবে মর্মে জানা যায়।










