হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

সময়: 11:01 am - October 19, 2026 |

মানব কথা ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে আরও ১ হাজার ৩০৭ জনের মধ্যে। সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকার। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনায় একজন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৯৭ জন। সব মিলিয়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে। একই সময়ে দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৫৭ জনের। আর হামের উপসর্গ পাওয়া গেছে মোট ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন। হাম ও হামের উপসর্গে আক্রান্তদের পরিস্থিতি বিবেচনায় রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবার কার্যক্রম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Share Now

এই বিভাগের আরও খবর