রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন
মানব কথা: ঢাকার মহাখালী এলাকার কড়াইল বস্তিতে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, খবর পাওয়ার পরপরই সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তবে কী কারণে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা এখনো নিশ্চিত করা যায়নি।
আগুন লাগার পর বস্তি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে, বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন।









